Wednesday, May 13, 2026

দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ০.৫ ডিগ্রিতে! তবে বরফের দেখা না পেয়ে হতাশ পর্যটকরা

Date:

Share post:

ফের শৈল শহর দার্জিলিং-এর তাপমাত্রার মারাত্মক পতন। পাহাড়ে তাপমাত্রা নামল শূন্যে। বুধবার দার্জিলিং পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও পাহাড়ে তুষারপাতের খবর নেই। ফলে যাঁরা বরফের ঝোঁকে দার্জিলিং সফর করেছেন সেই সমস্ত পর্যটকরা কিছুটা হতাশ।

এদিকে, আজ, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার সামান্য তারতম্য হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সিকিম পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাত হলেও, এবার এখনও পর্যন্ত দার্জিলিং পাহাড়ে তা হয়নি। কয়েকদিন আগেই শূন্য ডিগ্রি সেলসিয়াসের নীচে নামে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টিও হয়।

গত, মঙ্গলবার পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। গতকাল, বুধবার তা আবার নেমে দাঁড়িয়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ, বৃহস্পতিবারও সংশ্লিষ্ট জায়গাগুলিতে কুয়াশার দাপট রয়েছে।

 

Related articles

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...