Wednesday, March 11, 2026

Fire Incident: ভাটপাড়া জুটমিলের পাটঘরে বিধ্বংসী আগুন !

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া (Bhatpara) এলাকার এক জুটমিলে (Jute Mills) বিধ্বংসী আগুন লাগার (Fire Incident)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানিয় সূত্রে জানা যায় ঐ জুটমিলটি রিলায়েন্স (Reliance)কোম্পানির। জুটমিলের পাটঘরে দুপুরে আচমকাই আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। দ্রুত ড্রয়িং ও স্পিনিং বিভাগেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রথমে দমকলের (Fire Engine)দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘটনার জেরে জুটমিল সংলগ্ন গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানিয়দের মধ্যেও, যদিও আগুন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর। তবে ঠিক কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার ফলে প্রায় লক্ষাধিক টাকার পাটের পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

spot_img

Related articles

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...