Saturday, March 14, 2026

নতুন দুই বিদেশিদের নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি শুরু বাগানের

Date:

Share post:

নতুন দুই বিদেশি ফুটবলার স্লাভকো দামজানোভিচ এবং ফেডেরিকো গালেগোকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়ল এটিকে মোহনবাগান। নিয়মিত খেলা প্রথম দলের ফুটবলারদের চোট-আঘাত সমস্যা কাটিয়ে উঠতে এবং রিহ্যাবের জন্য বুধবার পর্যন্ত ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ১৪ জানুয়ারি যুবভারতীতে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আর সেই কারণেই বৃহস্পতিবার থেকে তারই প্রস্তুতিতে নেমে পরল সবুজ-মেরুন ব্রিগেড।

চলতি আইএসএল-এ দুরন্ত ফর্মে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। ১২ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। শনিবার ঘরের মাঠে প্রীতম কোটালদের সামানা সামনি মুম্বই সিটি এফসি। আইএসএলে কখনও মুম্বইকে হারাতে পারেনি তারা। এমন একটা কঠিন লড়াইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নামছেন হুগো বৌমোস, প্রীতম কোটালরা। আগের ম্যাচে গোয়াকে হারালেও লিগ টেবলে চার নম্বরে দল। এবার শীর্ষে ওঠার লড়াই বৌমোসদের।

 

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...