Saturday, May 16, 2026

Khardah : অধ্যাপকের বাড়িতে নোটের কাঁড়ি, ৩২ লক্ষ নগদ উদ্ধার পুলিশের

Date:

Share post:

ফের টাকা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য , এবার ডেস্টিনেশন উত্তর ২৪ পরগণার খড়দহ (Khardah)। পুলিশ সূত্রে খবর নাথুপাল ঘাট রোডে (Nathupal Ghat Road) বৃহস্পতিবার রাত থেকে এক প্রফেসরের বাড়িতে চিরুনি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর (Barrackpore Police Commissioner)গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং খড়দহ থানার পুলিশ (Khardah)। সেই অভিযানেই উদ্ধার এই প্রায় ৩২ লক্ষ নগদ টাকা। স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকতেন অমিতাভ দাস (Amitabh Das)নামে এক ব্যক্তি, পেশায় অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান তিনি। তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ আছে বলে জানা গেছে। শুধু তাই নয় কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলেও অভিযোগ করছেন তাঁর প্রতিবেশীরা। গতকাল থেকে আজ, শুক্রবার পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও গোয়েন্দারা। সেই অভিযানেই উদ্ধার থরে থরে ২০০০ টাকার নোটের বাণ্ডিল, হিসেব বলছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৩২ লক্ষ।

সম্প্রতি রাজ্যের বুকে বারবার টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার খড়দহ । ঠিক কী কারণে পুলিশ ওই ফ্ল্যাটেই তল্লাশি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ওই অধ্যাপক কোনও দুর্নীতিতে যুক্ত ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে অধ্যাপক অমিতাভ দাস তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তানকে নিয়ে গত আড়াই বছর ধরে ওই ফ্ল্যাটেই থাকেন। কী কারণে অত টাকা তিনি ফ্ল্যাটে রেখেছিলেন সেই বিষয়ে এখনও কিছু না জানা গেলেও তদন্তে পুলিশ।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...