Saturday, May 16, 2026

মাঠে নামতে পারেননি, তবে নতুন দলের জয়ে উচ্চাসে ভাসলেন রোনাল্ডো, ভাইরাল ভিডিও

Date:

Share post:

একেবারে সাড়া জাগিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের নিষেধাজ্ঞার কারণে নতুন দলের হয়ে এখন মাঠে নামতে পারেননি সিআরসেভেন। আর নিষেধাজ্ঞার কারণে শুক্রবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে ম্যাচটি ভিআইপি বক্সে দেখতে হয় রোনাল্ডোকে। সেই ম্যাচটি ২-০ ফলে যেতে আল নাসের। আর দল জিততেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোনাল্ডোকে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ভিআইপি বক্স ছেড়ে চেঞ্জিং রুমে এক্সেরসাইজ বাইকে বসে পুরো খেলা দেখেন রোনাল্ডো। আর সেখানে বসেই দলের গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় রোনাল্ডোকে। শরীরচর্চা করতে করতেই হাততালি দিতে দেখা যায় রোনাল্ডোকে।

ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন এভার্টনের এক খুদে সমর্থকের হাতে আঘাত দিয়ে ফোন ফেলে দেওয়ার কারণে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পান রোনাল্ডো। আর সেই নিষেধাজ্ঞার কারণই সৌদি আরবেও লাগু রয়েছে। সেই কারণে আল তাই ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...