Monday, April 13, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। শনিবার তৃতীয় ম‍্যাচে লঙ্কানদের ৯১ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ২-১। শতরান করে ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব। সিরিজ সেরা অক্ষর প‍্যাটেল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। শতরান করেন তিনি। এদিন ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ১ রানে আউট হন ইশান কিষান। ৩৫ রান করেন রাহুল ত্রিপাঠী। ৪৬ রান করেন শুভমন গিল। ৪ রান করেন হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা। ১১২ রানে অপরাজিত সূর্যকুমার। ২১ রানে অপরাজিত অক্ষর প‍্যাটেল। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন দিলশান মাদুশানাকা। একটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে এবং হাসারাঙ্গা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে লড়াই চালান কুশল মেন্ডিস, শানাকা। দু’জনই করেন ২৩ রান। ২২ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। ভারতের হয়ে তিন উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, উমরন মালিক এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি উইকেট নেন অক্ষর প‍্যাটেল।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...