Friday, June 12, 2026

এগিয়ে থেকেও ওড়িশার বিরুদ্ধে ৩-১ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

আইএসএল-এর দ্বিতীয় লেগেও ওড়িশার বিরুদ্ধেও হারের মুখ দেখল ইস্টবেঙ্গল এফসি। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে ৩-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ম‍্যাচে এদিন এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। শেষে ৩-১ গোলে শেষ করে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল।

ম‍্যাচের ১০ মিনিটেই প্রথম গোল তুলে নেন ক্লেইটন সিলভা। এই মরশুমে এটা তাঁর অষ্টম গোল। অ্যালেক্স লিমার লং বল থেকে বল পান ইস্টবেঙ্গল অধিনায়ক। অমরিন্দার সিং ভুল করে অনেকটা এগিয়ে আসেন। তাঁর মাথার ওপর দিয়ে বল চিপ করে গোলে ঢোকান ক্লেইটন। ১২ মিনিটে গোল শোধ করতে জেরি। গোল লাইন সেভ করেন ইস্টবেঙ্গলের জেরি। বাঁ দিক থেকে চলে আসা ক্রসে বিভান্ত হয়ে প্রথম পোস্টেই থেকে যান শুভম সেন। দ্বিতীয় পোস্টে ছুটে আসেন জেরি। তবে তাঁর বল ধরার আগেই ইস্টবেঙ্গলের জেরি বলটা বাইরে বের করে দেন। যদিও খুব বেশি সময় সেই প্রতিরোধ স্থায়ী হয়নি। ২২ মিনিটে ফ্রিকিক থেকে সমতা ফেরালেন দিয়েগো মাউরিসিও। এরপর প্রথমার্ধের শেষ লগ্নে ওড়িশাকে গোল করে ২-১ এগিয়ে দেন নন্দা কুমার। প্রথমার্ধে  ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে ওড়িশা এফসি। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে ওড়িশার হয়ে তৃতীয় গোলটি করেন সেই দিয়েগো মাউরিসিও। এরপর আক্রমণেও গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।


Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...