Sunday, April 26, 2026

মাঝ আকাশে ফের বিশৃঙ্খলা! মহিলাকর্মীর সঙ্গে অশ্লীল আচরণ বিদেশি পর্যটকের

Date:

Share post:

ফের মাঝ আকাশে আবার বিশৃঙ্খলা। এ বার গোয়াগামী বিমানে বিদেশি পর্যটকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ উঠল। বিমানের মহিলাকর্মীদের হেনস্থা করেন তিনি। বিমান অবতরণের পরই তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।


আরও পড়ুন:মাঝ আকাশে সহযাত্রীর অভব্য আচরণ! বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’

ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারি। দিল্লি থেকে গোয়া যাচ্ছিল ‘গো ফার্স্ট’ সংস্থার একটি অন্তর্দেশীয় বিমান। ওই বিমানে ছিলেন বিদেশি এক পর্যটক। অভিযোগ, মাঝ আকাশে বিমানের মধ্যে অশ্লীল আচরণ করতে শুরু করেন তিনি। বিমানের কর্মীরা জানিয়েছেন, এক মহিলাকে ডেকে ওই পর্যটক নিজের পাশের আসনে বসতে বলেন। সেখানে বসার জন্য জোরও করেন। অন্য এক মহিলা বিমানকর্মীর সঙ্গে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন বলেও অভিযোগ।

গোয়ার মোপায় নতুন বিমানবন্দরে যথা সময়ে নামে দিল্লি থেকে আসা বিমানটি। বিমানবন্দরে উপস্থিত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-র হাতে অভিযুক্ত পর্যটককে তুলে দেওয়া হয়।

 

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...