Monday, June 1, 2026

জি-২০ উপলক্ষে সেজে উঠেছে তিলোত্তমা, ব্রিজ থেকে বন্দর সর্বত্র রঙের ছটা

Date:

Share post:

শহর (City) সেজেছে নতুন রঙে, নীল সাদা রঙের আলোকমালায় ভাসছে মহানগরীর ঐতিহ্যবাহী স্থানগুলি (Traditional Places)। ম্যান অন ওয়ার (Man on War) জেটি থেকে হাওড়া ব্রিজ (Howrah bridge) অবধি সেজে উঠছে বন্দর। আর ভাসমান বয়া সেজেছে নীল-সাদা (Blue & White) রঙে।

জি-২০ সম্মেলনের (G-20 Summit) আয়োজক দেশ ভারত। কলকাতাতেও (Kolkata) রয়েছে বৈঠক। আগামী মাসেই এই অনুষ্ঠান হতে চলেছে। জি-২০ সম্মেলনে যোগ দিতে দেশ-বিদেশের অতিথিরা শহরে পা রাখবেন। তাঁদের কাছে শহরকে দৃষ্টিনন্দন করে তুলে ধরতে কোনও রকম কার্পণ্য করতে চায় না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। দেশের অন্যতম এই নদী বন্দরের ইতিহাস দেশ বিদেশের মানুষকে আকৃষ্ট করে। তাই বন্দর এলাকাকে সাজানো হচ্ছে। পাশাপাশি কেএমডিএ (KMDA) ও কলকাতা পুরসভার (KMC) উদ্যান বিভাগ ই এম বাইপাসের দু’ধারে বিভিন্ন রকম সুন্দর গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। বন্দর (Kolkata Port) সূত্রের খবর, পোর্টের বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাতের সংস্কার এবং আলো ও সবুজায়নের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। নবান্নের তরফে কলকাতা পুরসভাকে সৌন্দর্যায়নের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বাইপাস-সহ অন্যান্য রাস্তায় আধুনিক এলইডি আলোর (LED Light) ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও, নির্মীয়মাণ মেট্রো এলাকায় গার্ডওয়াল দিয়ে প্রচারমূলক ব্যানার লাগানো হয়েছে।

Related articles

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...