Saturday, May 16, 2026

আতঙ্ক বাড়ছে যোশিমঠে, এবার চিন সীমান্তের পাশে রাস্তাতে ফাটল

Date:

Share post:

গুরুতর সমস্যার মুখে দেবভূমি। যোশিমঠে(YoshiMath) একের পর এক বাড়িতে ফাটলের জেরে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই সেখানে ৫৬১ টি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। এবার ফাটল দেখা দিল যোশিমঠ-মালারি সড়কেও। ভারত-চিন সীমান্তবর্তী এই সড়কে নানান জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ উচ্চপর্যায়ের বৈঠকের(Meeting) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

দীর্ঘদিন ধরেই যোশি মঠের নানান জায়গায় দেখা যাচ্ছিল ফাটল। স্থানীয়দের তরফে পুনর্বাসনের দাবি জানানো হলেও সে কথা কানে তোলেনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কিন্তু সম্প্রতি ফাটল ঘিরে আতঙ্ক বাড়তে থাকায় বিপর্যয়ের আশঙ্কায় যোশিমঠ খালি করে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। নৈশাবাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু পরিবারকে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনও হোটেলে থাকা যাবে না বলে পর্যটকদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে চপারও।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে করতে এলাকা পরিদর্শন করেছেন। চামোলি জেলার বহু এলাকা ক্ষতিগ্রস্ত। আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদেরও। মুখ্যমন্ত্রীর কথায়, “সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে।” এমনিতেই উত্তরাখণ্ডের ছোট্ট পাহাড়ি শহর যোশিমঠ ভূমিকম্পপ্রবণ এলাকা। এর মাঝে যেভাবে ফাটল দেখা দিতে শুরু করেছে তাতে সামান্য ভূমিকম্পেই বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সেখানে সবধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...