Tuesday, March 17, 2026

অত্যাধুনিক রাডার প্রযুক্তিতে সুড়ঙ্গপথে কড়া নজরদারি সীমান্তরক্ষী বাহিনীর

Date:

Share post:

অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে এবার নজরদারি চালাবে সীমান্তরক্ষী বাহিনী। রাডার থাকবে ড্রোনের পিঠে। সীমান্তবর্তী এলাকায় সেই ড্রোন উড়িয়ে সীমান্তের মাটির নীচের খবরাখবরও অনায়াসে সংগ্রহ করবে বিএসএফ। ভারতের মৌলিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই বিশেষ রাডার।

জানা গেছে, এর আগে কখনও সীমান্তে এমন প্রযুক্তি ব্যবহার করেনি বিএসএফ। একটি ভারতীয় সংস্থা এই রাডার সরবরাহ করেছে বিএসএফকে। জোরালো বেতার তরঙ্গ ব্যবহার করে ওই রাডার মাটির তলায় থাকা সুড়ঙ্গের অস্তিত্ব এবং তার বিস্তৃতি বুঝতে সাহায্য করবে।ফলে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করে ভারতে প্রবেশের চেষ্টা করলেই তা ধরা পড়বে বিএসএফের চোখে।গত তিন বছরে সীমান্ত সংলগ্ন এলাকায়, মূলত জম্মুতে ৫টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে দু’টি তৈরি করা হয়েছিল ২০২০ সালে। দু’টি ২০২১-এ এবং ২০২২ সালে তৈরি করা হয় আরও একটি। যার মোট বিস্তৃতি প্রায় ১৯২ কিলোমিটার। সেনাবাহিনীর তরফে তাই সীমান্তে নিরাপত্তা বাড়াতে সুড়ঙ্গ খুঁজে বের করার অভিযান শুরু করেছে সেনা।

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...