Saturday, May 23, 2026

হাওড়া থেকে ধৃত ২ জ*ঙ্গিকে STF অফিসেই জিজ্ঞাসাবাদ NIA-এর

Date:

Share post:

জঙ্গি সন্দেহে গ্রেফতার (Arrest) হাওড়ার (Howrah) দুই যুবককে জেরা NIA-এর। সোমবার রিপন স্ট্রিটে স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর (STF) দফতরে বসেই ধৃতদের জেরা পর্ব শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। সোমবার দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের এসটিএফ কর্তাদের সঙ্গে প্রথমে কথা বলেন ৩ এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত দুই সন্দেহজনক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ। এদের উদ্দেশ্য কী ছিল? আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কী না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ (Interrogates) শুরু করেছেন এনআইএ আধিকারিকরা।

জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার করা হয় মহম্মদ সাদ্দাম এবং সইদ আহমেদকে। কলকাতার খিদিরপুর থেকে দুজনকে গ্রেফতার করে এসটিএফ। সাদ্দাম হাওড়ার মুন্সি লেনের বাসিন্দা এবং সইদ হাওড়ার শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা।

গত শুক্রবারই গভীর রাতে ধৃতদের নিয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালান এসটিএফের আধিকারিকেরা। রাতভর তল্লাশি চলে। লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ি থেকেই ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও এসটিএফ সূত্রে খবর। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই যুবকের উপর নজর রাখা হচ্ছিল। ওই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করা হচ্ছে। সে কারণেই দু’জনকে হেফাজতে নিয়ে জেরা শুরু করে এসটিএফ। এ বার তাঁদের জেরা করবে এনআইএ।

এদিকে ধৃত দু’জনকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। খিদিরপুরে যেখান থেকে সাদ্দাম ও সইদকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সে কী করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকেছিল কী না—এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।

 

 

 

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...