Thursday, May 14, 2026

পুলিশ সেজে বাড়ি ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খু*ন মুর্শিদাবাদে

Date:

Share post:

পুলিশ সেজে বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে(TMC Worker)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের(Mursidabad) হরিহরপাড়া থানার মালোপাড়ায়। গোটা ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। জানা গিয়েছে, মৃত তৃণমূলকর্মীর নাম এসাদুল মণ্ডল (৫০)। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ(Police)।

মৃতের পরিবারের সদস্যদের বয়ান অনুযায়ী, সোমবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ এসাদুলের বাড়িতে যায় কয়েকজন যুবক। নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। এর পর এসাদুলের স্ত্রীর হাত পা মুখ বেঁধে ফেলে তারা। তার পর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এসাদুলের ওপর। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আক্রান্তের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। এর পর এসাদুলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পরিকল্পিতভাবেই এসাদুলকে খুন করা হয়েছে। এর আগে এসাদুলের ছেলের উপর হামলা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...