Sunday, May 10, 2026

স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য অ্যাপ  আনছে পরিবহণ দফতর

Date:

Share post:

ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিয়ে দুশ্চিন্তা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার। স্কুল বাস ও পুলকার নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাপ  আনতে চলেছে পরিবহণ দফতর। সোমবার একথা জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর কথায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে অ্যাপটির ব্যবহার করলে অভিভাবকরা সন্তানদের গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। এই নয়া অ্যাপে স্কুল বাস বা পুলকারের গতিবিধি সম্পর্কে সচেতন হওয়া যাবে। পাশাপাশি, যাত্রাপথে স্কুল পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে মত পরিবহণ দফতরের।

বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে এই অ্যাপ। অ্যান্ড্রয়েড, অ্যাপেলের মোবাইল ফোন থেকে এই অ্যাপটি ডাউনলোডের সুবিধা মিলবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিভাবকরা।

পরিবহণ দফতরের এক কর্তার কথায়, জানিয়েছেন, জোর কদমে চলছে অ্যাপ তৈরির কাজ। দ্রুত এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, মাস খানেকের মধ্যে এই অ্যাপটি চালু করা হতে পারে বলেই খবর।বিভিন্ন সময় পুলকার ও স্কুলবাস নিয়ে প্রচুর অভিযোগ আসে পরিবহণ দফতরের কাছে। তার পর থেকে এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল পরিবহণ দফতর। ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের চালু বিষয়ে সিদ্ধান্তের পর এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়। তার পরই পুলকার ও স্কুলগাড়ির জন্য অ্যাপ আনার সিদ্ধান্ত হয়।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...