Sunday, February 22, 2026

দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি!নিরাপত্তারক্ষীকে গু*লি করে এটিএমের টাকাবোঝাই ভ্যান থেকে লক্ষাধিক টাকা লুঠ

Date:

Share post:

রাজধানীর রাস্তায় দুঃসাহসিক ডাকাতি! একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভ্যানের নিরাপত্তারক্ষীকে গুলি করে ৮ লক্ষ টাকা লুট করল এক দুষ্কৃতী। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীর।

আরও পড়ুন:প্রথমে ডাকাতি পরে খু*ন! উত্তরপ্রদেশের দম্পতির মৃ*ত্যুতে অভিযুক্ত ১২ বছরের বালক!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ উত্তর দিল্লির ওয়াজিরাবাদ এলাকার জগৎপুরী উড়ালপুলের কাছে এটিএমে টাকা ভরতে এসেছিল একটি বেসরকারি ব্যাঙ্কের ভ্যান। এটিএমের সামনে সেটি থামলে ভ্যানের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় সশস্ত্র দুষ্কৃতী।পুলিশ জানায়, ‘‘আজ (মঙ্গলবার) বিকেল ৪টা ৫০ মিনিটে জগৎপুরী উ়ড়ালপুলের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে টাকা ঢোকানোর জন্য একটি ভ্যান এসেছিল। এক জন পিছন থেকে এসে ওই ভ্যানের রক্ষীদের উপর গুলি চালায়। এর পর ভ্যানের টাকা লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় আহত রক্ষীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।’’


পুলিশের অনুমান, আগে থেকেই লুঠপাটের ছক কষা হয়েছিল। টাকা বোঝাই ওই গাড়িটি কখন আসবে, তাও জানত দুষ্কৃতীরা। গোটা ঘটনার সঙ্গে ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক ৮ লক্ষ টাকা লুঠ করা হয়েছে ওই এটিএম ক্যাশ ভ্যান থেকে।

 

spot_img

Related articles

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার...

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...