Saturday, March 14, 2026

যোগীরাজ্যে পাথর ছুড়ে ভাঙা হল কলকাতা-হাওড়াগামী দুটি রাজধানী এক্সপ্রেসের ১৪টি জানালা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হাত দিয়ে সদ্য উদ্বোধন হওয়া হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালুর পর একাধিকবার এলিট ক্লাস (Elite Class) এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপি শুরুতে বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়েছিল। বাংলার নাম বদনাম করতে কুৎসা-মিথ্যাচারের পথ নিয়েছিল। কিন্তু রেল-ই তদন্ত করে জানিয়ে দেয়
বিহার হয়ে এনজেপি যাওয়ার সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে কিষানগঞ্জের কাছে। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। মুখ পোড়ে বিজেপির (BJP)।

এবার পাথর নিক্ষেপকারীদের নিশানায় হাওড়া ও শিয়ালদহগামী আরেক এলিট ক্লাসের ট্রেন রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। পাথরের আঘাতে রাজধানীর এক্সপ্রেসের ১৪টি জানালার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর (Mirzapur)। ওই ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের সহায়তায় ৪ যুবককে গ্রেফতার করেছে আরপিএফ (RPF)।

জানা গিয়েছে, প্রয়াগরাজ ডিভিশনের আরপিএফ সিসিটিভির ফুটেজ দেখে ৪ যুবককে গ্রেফতার করেছে। এক্ষেত্রেও পাথর নিক্ষেপকারীদের বয়স কম। অভিযুক্তদের সকলের বাড়ি মির্জাপুর জেলায়। অভিযুক্তদের নাম আকাশ চৌহান(২০), শিব গৌর(১৮), অভয় চৌহান(২০) ও গণেশ চৌহান(২০)। বিহারে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ৩ পাথর নিক্ষেপকারী পুলিশকে বলেছিল, মজা করেই তারা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এবার উত্তরপ্রদেশের ৪ যুবক জানাল আরও চমকে দেওয়ার মতো কথা। তারা জানিয়েছে স্নাপচ্যাট রিল ভিডিও তোলার জন্য তারা রাজধানী এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল।

আরপিএফ সূত্রে খবর, গত রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পাথর ছোড়ার ওই ঘটনায় হাওড়াগামী রাজধানী এক্সপ্রসের ৯টি কোচের ১২ জানালার ক্ষতি করা হয়। অন্যদিকে, শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসের ২টি জানলার ক্ষতি হয়। ওই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...