Monday, March 16, 2026

প্রতিহিংসার রাজনীতি! শুভেন্দুর হুঁশিয়ারির পরই তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি আয়কর হানা

Date:

Share post:

সিবিআই-ইডির পর এবার আয়কর দফতরও(Income Tax Department) পরিচালিত হচ্ছে বিজেপি দ্বারা! বুধবার আয়কর দফতরের পদক্ষেপে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিল। দুদিন আগে তৃণমূল বিধায়ক(TMC MLA) তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের(Jakir Nayek) নাম করে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এর ঠিক পর জাকিরের বাড়িতে অভিযান চালালো আয়কর দফতর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার সকালে রাজ্যের শ্রম দপ্তরে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায় আয়কর আধিকারিকরা। এর পাশাপাশি সামশেরগঞ্জ থানার গোবিন্দপুরে আনন্দ বিড়ি ফ্যাক্টরিতে এবং ধুলিয়ান পুরসভার খরবোনা এলাকাতে বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও চলে অভিযান। সকাল ১০ টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা ছটি গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হন জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে। যদিও সেই সময় বাড়িতেই ছিলেন না জাকির। যে বাড়িতে আয়কর হানা দিয়েছে সেখানে জাকির হোসেন তার স্ত্রী , পুত্র,কন্যা এবং পরিবারের অন্য কয়েকজন সদস্যদেরকে নিয়ে থাকেন। আয়কর দফতর সূত্রে খবর, জাকির হোসেনের একাধিক ব্যবসা রয়েছে। সেই ব্যবসা থেকে ঠিকমত আয়কর প্রদান করা হয়নি।

তবে এই ঘটনায় পুরোপুরি রাজনৈতিক যোগ দেখছে তৃণমূল। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাই চন্দ্র মন্ডল বলেন, “দু’দিন আগে জেলাতে এসে রাজ্যের বিরোধী দলনেতা কয়েকজন নেতার নাম করে হুমকি দিয়েছিলেন। তারপর আজকের এই অভিযান। কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে তৃণমূল নেতা এবং আমাদের সরকারকে বিব্রত করতে চাইছে। আমাদের বিশ্বাস জাকির হোসেনের বাড়ি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা কিছুই পাবেন না।”

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...