Saturday, June 6, 2026

“সমাজে ঘৃণা ছড়ায় মনুস্মৃতি ও রামচরিতমানস”, বিতর্কিত মন্তব্য বিহারের মন্ত্রীর

Date:

Share post:

ধর্মীয় গ্রন্থ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিহারের শিক্ষামন্ত্রী(Bihar Education Minister) চন্দ্রশেখর(ChandraSekhar)। মন্ত্রীর দাবি, তুলসীদাস রচিত রামচরিতমানস (Ramcharitmanas) আসলে সমাজে ঘৃণার মনোভাব ছড়ায়। এছাড়াও এই ধরনের গ্রন্থ নারী স্বাধীনতা এবং দলিত মুক্তি বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। স্বাভাবিকভাবেই বিহারের মন্ত্রীর মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রশেখর বলেন, “রামচরিতমানস, মনুস্মৃতি এবং গুরু গোলওয়ালকরের বাণী সমাজে ঘৃণার মনোভাব ছড়ায়। ঘৃণা কোনও দেশকে সেরা করে তুলতে পারে না, বরং ভালবাসাই মহান করে তুলতে পারে একটি দেশকে।” বিহারের শিক্ষমন্ত্রীর এহেন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বিহারের বিজেপি দল। অবিলম্বে এই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি চন্দ্রশেখরকে রীতিমতো হুমকি দিয়েছেন এক স্বঘোষিত ধর্মগুরু। তিনি বলেন, “চন্দ্রশেখরকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাঁর জিভ কেটে নেওয়া হবে। যে শিক্ষামন্ত্রীর জিভ কেটে আনবে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন ধর্মগুরু।”

উল্লেখ্য, এর আগে বিহারের আরজেডি (RJD) নেতা জগদা নন্দ সিংয়ের (Jagada Nand Singh) অযোধ্যার রামমন্দির সংক্রান্ত মন্তব্যেও বিতর্ক কিছু কম হয়নি। জগদা নন্দ সিং বলেছিলেন, “যে ভগবান রাম সবকিছুর মধ্যে বিরাজ করেন তাকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করা হয়েছে। রামমন্দির নির্মাণ করা হয়েছে ঘৃণার ভূমিতে (নফরত কী জমিন)। এই মন্দিরে যে রাম রয়েছেন তা অশান্তি বাধানো মানুষের। অযোধ্যার ভগবান ছিলেন গরিবের, কুঁড়েঘরে বসবাসকারী মানুষের, পাথরের কাঠামোর মধ্যে তাকে বন্দী করা হয়েছে।”

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...