Sunday, March 22, 2026

এবার উদ্বোধনের আগেই বন্দে ভারত এক্সপ্রেসে পড়ল পাথর! কোথায় জানেন?

Date:

Share post:

আগামী ১৫ জানুয়ারি সেকেন্দ্রাবাদ (Sekendrabad) থেকে বিশাখাপত্তনম (Vishakhapattanam) হাইস্পিড এলিট ক্লাস ট্রেন (High Speed Elite Class Train) বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। কিন্তু উদ্বোধনের (Inauguration) আগেই এবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটল বন্দে ভারতে। সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের জানলার কাঁচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রেও কিছু অজ্ঞাতপরিচয় কিছু ছেলেপুলে এই পাথর ছোঁড়ার ঘটনায় যুক্ত বলে জানা গিয়েছে।

আরপিএফের (RPF) প্রাথমিক তদন্তে জানা গেছে, কাঞ্চারাপালেমে রেল ইয়ার্ডে বন্দে ভারত এক্সপ্রেস ছিল। সেখানেই খেলা করছিল কিছু ছেলে। তারাই পাথর ছুঁড়ে এই কাণ্ড ঘটিয়েছে। বুধবার রাতের এই ঘটনার যৌথ তদন্ত করছে বিশাখাপত্তনম পুলিশ ও আরপিএফ।

জানা গেছে, চেন্নাই থেকে বন্দে ভারতের একটি রেক বুধবারই বিশাখাপত্তনম এসে পৌঁছেছিল। এরপর রেকটিকে কাঞ্চারাপালেমে রেল ইয়ার্ডে রাখা হয়। পাথর ছোঁড়ার ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের জানলার কাঁচ ভেঙেছে বলে জানা গেছে। অন্য জানলায় চিড়ও ধরেছে। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, হাওড়া–নিউ জলপাইগুড়ি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পর একাধিকবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। আর তা বিহারের উপর দিয়ে যাওয়ার সময়। এবার উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে উড়ে এল পাথর। ফলে সবমিলিয়ে রেলকে রক্ষা করতে রেলের নিরাপত্তা (Security) ব্যবস্থা নিয়ে।

 

 

 

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...