Friday, June 5, 2026

‘ডুবন্ত’ জোশীমঠ আরও অতলে যাচ্ছে! জানাল ইসরোর উপগ্রহ চিত্র

Date:

Share post:

সময় যত এগোচ্ছে ততই ধসছে জোশীমঠ। ঘর, দোকান থেকে হোটেল সবকিছুতেই ফাটল আরও চওড়া হচ্ছে।ইসরোর উপগ্রহ চিত্র জানাচ্ছে, ১২ দিনে মাটির নীচের দিকে আরও প্রায় সাড়ে পাঁচ সেন্টিমিটার ধসে গিয়েছে ডুবন্ত জোশীমঠ।এনআরএসসি জানিয়েছে, গত বছরের এপ্রিল থেকে নভেম্বর এই সাত মাসে জোশীমঠের জমি ধসেছে প্রায় ৯ সেন্টিমিটার। অথচ গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি মাত্র এই ১২ দিনে ওই শহরের ভূমিধসের হার আচমকাই বেড়ে গিয়েছে। এর জেরে গাড়োয়াল হিমালয়ের এই জনপদে বিপর্যয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই জোশীমঠ খালি করতে আরও তৎপর হয়েছে উত্তরাখণ্ড সরকার। শুরু হয়েছে ‘মালারি ইন’ এবং ‘মাউন্ট ভিউ’ হোটেল ভাঙার কাজ।এই দুই হোটেল দু’টি নিরাপদ নয় বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ নিয়ে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার
এদিকে জোশীমঠে এই বিপর্যয়ের পর হোটেল এবং বাড়িঘর ভাঙার ঘোষণা করতেই বিজেপি সরকারে বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা।সঠিক ক্ষতিপূরণ না পেলে জমি ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এলাকাবাসী এবং হোটেল মালিকরা।


প্রসঙ্গত, ২ জানুয়ারি থেকে শুরু করে বিগত কয়েক দিনে জোশীমঠের ৭৬০-এরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। চওড়া ফাটল দেখা গিয়েছে সেই শহরের রাস্তা-মন্দির-জমিতে। আতঙ্কে রাতারাতি ভিটেমাটি ছাড়া সেই শহরের বহু মানুষ। ঠাঁই হয়েছে আশ্রয় শিবিরে। এখনও পর্যন্ত প্রায় ১৬৯টি পরিবারকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। জোশীমঠকে ‘বসবাসের অযোগ্য’ বলেও ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। তবে এই পরিস্থিতির জন্য বিজেপি প্রশাসনকেই দাবি করেছেন স্থানীয়রা।

 

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...