Friday, June 26, 2026

ফের ব্যাংক ধর্মঘট! জানুয়ারির শেষে ভোগান্তির মুখে কর্মচারী থেকে সাধারণ মানুষ

Date:

Share post:

বছরের প্রথম মাসের শেষ সপ্তাহে ধর্মঘট (Bank Strike), হাজার হাজার ব্যাংকের গ্রাহক ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন। কেন্দ্রের সংযুক্তিকরণের নীতি, বেতন কাঠামোর পুনর্বিন্যাস (Restructuring of pay structure), সপ্তাহে পাঁচদিন কাজ-সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এটিএমগুলিও (ATM) ধর্মঘটের আওতাভুক্ত বলে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন (United Forum of Bank Unions)। আর এর জেরি সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। আগামী ৩০ জানুয়ারি সোমবার এবং এবং ৩১ জানুয়ারি মঙ্গলবার ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়া হয়েছে। তার আগের শনি রবিবার ব্যাংক বন্ধ, ফলে সব মিলিয়ে বছরের প্রথম মাসের শেষ লগ্নে সমস্যার মুখে উপভোক্তারা।

ব্যাংকে সাধারণত প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে কর্মীদের। এবার একধাপ এগিয়ে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ছুটি ঘোষণা করার দাবি জানাচ্ছেন কর্মীরা। পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিও রয়েছে তাঁদের। কেন্দ্র যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংযুক্তিকরণ এবং বেসরকারিকরণ (Bank Privatisation) করছে, সেটারও বিরোধিতা করছে কর্মী সংগঠনগুলি। যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে, সেটি আসলে দেশের বৃহত্তম ৯টি ব্যাংক কর্মী সংগঠনের সম্মিলিত মঞ্চ। অর্থাৎ দেশের প্রায় সব ব্যাংক কর্মীই এই ধর্মঘটে অংশ নেবেন। যার ফলে ওই পাঁচদিন কার্যত থমকে যেতে চলেছে ব্যাংকিং ব্যবস্থা।

জানুয়ারির ২৮ তারিখ মাসের চতুর্থ শনিবার। ২৯ তারিখ রবিবার। এই দু’দিন এমনিই ব্যাংক বন্ধ থাকবে। তারপর সোম এবং মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারিরা। যার ফলে হাজার হাজার গ্রাহক ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...