Saturday, June 20, 2026

Berhampore: মর্মা*ন্তিক! বিদ্যুতের খুঁটিতে সটান বাইকের ধাক্কায় মৃ*ত ৩

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুরে (Berhampore)। মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটিতে (Electric Post) ধাক্কা লেগে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবার গভীর রাতে বহরমপুর থানার অন্তর্গত কাটাবাগান- গজধরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত কুমোরদহঘাট এলাকার বাসিন্দা সৌভিক বিশ্বাস (২৪), তপন টিকাদার (২৩) এবং সোমনাথ বিশ্বাস নামের ৩ যুবক কয়েকজন বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন। সূত্রের খবর, মদ শেষ হয়ে যাওয়ায় মদ্যপ অবস্থাতেই ওই ৩ যুবক বাইক চালিয়ে বহরমপুরের একটি দোকানে মদ কিনতে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।

এরপরই রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) ৩ জনকে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে পৌঁছনোর পরই মৃত্যু হয় সৌভিকের। অন্যদিকে শুক্রবার সকালে বাকি দুজনেরও মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ৩ জনেরই মাথায় হেলমেট ছিল না।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...