Monday, June 15, 2026

গুণমানের পরীক্ষায় ফেল আমুল, ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি মাদার ডেয়ারি- কান্ট্রি ডিলাইটের প্যাকেটেও!

Date:

Share post:

নামজাদা সংস্থার প্যাকেটজাত দুধে মিলল মাত্রাতিরিক্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া( harmful bacteria in packaged milk)! গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করল আমুল, মাদার ডেয়ারি, কান্ট্রি ডিলাইটের (Amul, Mother Dairy, Country Delight) মতো সংস্থাগুলি। এদের দুগ্ধ যত সামগ্রী এবং প্যাকেটজাত দুধে এফএসএসএআই-এর (Food Safety and Standards Authority of India) নির্ধারিত সীমার থেকে অনেক বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া মিলেছে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশে আসতেই অভিযোগ অস্বীকার করেছে আমুল কোম্পানি।

একটি স্বাধীন অনলাইন তদন্তকারী সংস্থা ট্রাস্টিফায়েড দাবি করেছে, আমুল তাজা দুধে কলিফর্ম কাউন্ট প্রায় প্রতি মিলিটারে ৯৮০ CFU এবং আমুল গোল্ড দুধে কলিফর্ম কাউন্ট প্রায় ২৫ CFU/ml। এটি fssai-এর নির্ধারিত গুণমানের থেকে অনেকটাই বেশি। এছাড়াও মাদার ডেয়ারি গোরুর দুধেও প্রতি মিলিটারে টোটাল প্লেট কাউন্ট প্রায় ২ লক্ষ ৪০ হাজার CFU, যা নাকি নির্ধারিত সীমার প্রায় আট গুণ বেশি। কান্ট্রি ডিলাইট সংস্থার গরুর দুধে এই টিপিসি কাউন্ট (TPC count) প্রতি মিলিলিটারেপ্রায় ৬০ হাজার CFU! শিশু থেকে বয়স্কদের একটা বড় অংশ এই ধরনের কোম্পানির দুধের উপর চোখ বন্ধ করে ভরসা রাখেন সেখানে দাঁড়িয়ে এই সাম্প্রতিক রিপোর্ট রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে এই দাবি করে আমলের দুধ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সব তথ্য ও ভিডিওকে ‘ভুয়ো’ দাবি করে আমুল জানিয়েছে, তাদের উৎপাদন ইউনিট আইএসও-সার্টিফায়েড, এবং পণ্য বাজারে ছাড়ার আগে ৫০টির বেশি গুণমান পরীক্ষা হয়। মাদার ডেয়ারি ও কান্ট্রি ডিলাইটও তাদের পণ্য fssai মানদণ্ড অনুযায়ী তৈরি ও পরীক্ষিত বলে দাবি করছে।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...