Monday, June 15, 2026

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের দরখাস্ত গ্রহণ শুরু

Date:

Share post:

অগাস্টের পরিবর্তে এপ্রিল থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাওয়ার ঘোষণা আগেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার জানা গেল কবে থেকে আবেদন করতে পারবেন বাংলার শিক্ষিত যুবকরা। গত ১০ ফেব্রুয়ারি নবান্নে (Nabanna ) সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। এবার সেই তারিখ প্রকাশ্যে এল।

রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের (Sports and Youth Department, Government of West Bengal) ওয়েবসাইট ও বিভিন্ন ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে এই প্রকল্পের দরখাস্ত গ্রহণ শুরু হবে।

মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় পাশ করা বাংলার যুবক যুবতীদের (যাঁরা এখনও চাকরি পাননি) জন্য মানবিকতার হাত বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কলারশিপ ব্যতীত যাঁরা (২১ থেকে ৪০ বছর বয়সী) কোনও সামাজিক মূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তাঁরা বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সাহায্য দেবে রাজ্য। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আগামী পয়লা এপ্রিল থেকে এই সহায়তা প্রদান করা হবে।

 

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...