Wednesday, March 18, 2026

উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করে ফের বিতর্কে সৌমিত্র খাঁ

Date:

Share post:

বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনা টেনে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটে নি, ফের বিতর্কের কেন্দ্রে সৌমিত্র। এবার গঙ্গা আরতি করে বিতর্কে জড়ালেন বিজেপি সংসদ। শুক্রবার সকালে গঙ্গা আরতি করতে দেখা যায় তাকে। আর সেখানেই শুরু বিপত্তি। একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করতে থাকেন সৌমিত্র। যা দেখে উপস্থিত জনতা হকচকিয়ে যান। রীতিমতো গুঞ্জন শুরু হয়।

সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির একটি ভিডিয়ো টুইট করে তৃণমূল। তৃণমূলের দাবি, যেভাবে সৌমিত্র গঙ্গা আরতি করছেন, সেটি ভুল পদ্ধতি। ঘড়ির কাঁটার উল্টোদিকে হাত ঘুরিয়ে গঙ্গা আরতি করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির একটি ভিডিয়ো টুইট করে তৃণমূল। তৃণমূলের দাবি, যেভাবে সৌমিত্র গঙ্গা আরতি করছেন, সেটি ভুল পদ্ধতি। ঘড়ির কাঁটার উল্টোদিকে হাত ঘুরিয়ে গঙ্গা আরতি করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।

তবে কী গঙ্গা আরতির কোনও নিয়ম কানুন না জেনেই ধর্ম নিয়ে রাজনীতি করতে নেমেছেন বিজেপি সাংসদ ?

বারবার  ধর্ম নিয়ে বিজেপির বিরুদ্ধে যে রাজনীতি করার অভিযোগ উঠেছে, সৌমিত্র খাঁর আজকের আচরণে ফের তা প্রমাণ হয়ে গেল।বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে অভিযোগ করেছেন , গঙ্গা আরতি করার অনুমতি মিলছে না। ওয়াকিবহলমহলের মত, আজ সৌমিত্র খাঁ যা করলেন তা ধর্মের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। এ প্রসঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সৌমিত্র খাঁ উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করে হিন্দু ধর্মের অবমাননা করেছেন যা মেনে নেওয়া যায় না।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...