Friday, June 26, 2026

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার, ছত্তিশগড়কে হারাল ২-০ গোলে

Date:

Share post:

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। শুক্রবার নিজেদের চতুর্থ ম‍্যাচে ছত্তিশগড়কে ২-০ গোলে হারাল বাংলা। বাংলার হয়ে জোড়া গোল নরহরি শ্রেষ্ঠার। ম‍্যাচের সেরাও তিনি।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। প্রথমার্ধে ম‍্যাচে বল পজিশন বাংলারই ছিল। আক্রমণে গেলেও প্রথমার্ধের গোলের দরজা খুলতে পারেনি বঙ্গ ব্রিগেড। যার ফলে প্রথমার্ধে থাকে গোলশূন‍্য। দ্বিতীয়ার্ধে নরহরিকে মাঠে নামান বিশ্বজিৎ ভট্টাচার্য। আর মাঠে নামাতেই আক্রমণের ঝাঁঝ বাড়ে বাংলার। ম‍্যাচের ৫৭ মিনিটে তারক হেমব্রমের পাস থেকে নরহরি গোল করে বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন। ৬৮ মিনিটে দীপক রজকের পাস থেকে ফের গোল করেন নরহরি শ্রেষ্ঠা। চারটি ম‍্যাচ খেলে ৬ টি গোল করে ফেললেন নরহরি।

সন্তোষ ট্রফিতে কোয়ালিফাইং রাউন্ডে চার ম‍্যাচে চারটিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বাংলা। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে থাকায় মহারাষ্ট্র রয়েছে দুই নম্বরে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...