Saturday, June 6, 2026

জয় দিয়ে হকি বিশ্বকাপ শুরু ভারতের

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত।প্রথম ম‍্যাচে স্পেনকে ২-০ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। একসময় হকিতে ইউরোপীয় দলগুলির মধ্যে স্পেন বেশ উপরের সারিতে ছিল। কিন্তু তাদের সেই সুদিন এখন আর নেই। শুক্রবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত তাদের হারিয়ে দিল ২-০ গোলে। গোলসংখ্যা আরও বাড়েনি ৩২ মিনিটে হরমনপ্রীত সিং পেনাল্টি মিস করায়।

প্রথমার্ধে দু’গোলে এগিয়ে ছিল ভারত। হার্দিক সিং ও অমিত রোহিদাস পরপর দুটি গোল করে ভারতকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেন। রৌরকেলায় নতুন এই স্টেডিয়ামের নাম বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম। খেলা শুরু হওয়ার বহু আগে থেকেই হকিপ্রেমীরা স্টেডিয়াম ভরিয়ে দেন। চারটি গ্রুপে মোট ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। গ্রুপের একনম্বর দল কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলবে। নিচের দিকের দলগুলির মধ্য খেলা হবে বাকি চার কোয়ার্টার ফাইনালিস্ট বেছে নিতে। দুটি সেমিফাইনাল হবে ২৭ জানুয়ারি। ফাইনাল হবে ২৯ জানুয়ারি।

পুল ‘এ’-তে অস্ট্রেলিয়া শুক্রবার ফ্রান্সকে ৮-০ গোলে হারিয়েছে। আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১-০ গোলে। এছাড়া ইংল্যান্ড এদিন ৫-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। রৌরকেলায় শুক্রবারের ম্যাচে আগাগোড়া দাপট ছিল ভারতের। ১২ মিনিটে অমিত ও ২৬ মিনিটে হার্দিক গোল করে ভারতকে এগিয়ে দেন। তখন বল দখলের হিসেবে ৭৫ শতাংশ এগিয়ে ছিল ভারত।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...