Wednesday, June 10, 2026

রাস্তায় পাথর রাখা নিয়ে টোটো চালক ব্যবসায়ীর হাতাহাতি, মৃ*ত এক

Date:

Share post:

হাওড়ার বি গার্ডেন থানা (Howrah B Garden Police Station) সংলগ্ন ভারপট্টি এলাকায় (Bharpatti Area) রাস্তায় পাথর রাখা নিয়ে চা বিক্রেতা (Tea Seller) আর টোটো চালকের (Toto Driver) বচসার খেসারত দিলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলার জন্য রাস্তার পাশে পাথর রাখা ছিল। শুক্রবার সন্ধ্যায় রাস্তা থেকে পাথর সরানো নিয়ে এক চা বিক্রেতার সঙ্গে টোটো চালকের গন্ডগোল বাধে। তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, শনিবার সকালে বেশ কয়েকজন টোটো চালক ওই চা বিক্রেতার ওপর চড়াও হন বলে খবর। চা বিক্রেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। এরপর স্থানীয় এক প্রতিবেশী প্রতিবাদ করতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। রাস্তার পাশে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন হাওড়ার বি গার্ডেন থানা সংলগ্ন ভারপট্টি এলাকায় প্রতিদিনই বেপরোয়া গতিতে টোটো যাতায়াত করে। এর জেরে ছোট বড় দু*র্ঘটনা ঘটতেই থাকে। রাস্তার পাশে পাথর রেখে দিয়েছিলেন স্থানীয়রা যাতে টোটো চালকরা সতর্কভাবে গাড়ি চালান। কিন্তু তাঁরা উল্টে পাথর সরিয়ে দেওয়ার কথা বলেন। সেই নিয়ে বচসার জেরে চা বিক্রেতাকে মারধর করতে শুরু করেন অভিযুক্ত দুই টোটো চালক। পঞ্চাশোর্ধ ব্যক্তিও তাঁদের মারের হাত থেকে রেহাই পান নি। ওই ব্যক্তির মৃ*ত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত দুই টোটো চালককে গ্রেফতার করার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের বিশেষ ফোর্স নামানো হয়েছে বলে খবর।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...