Thursday, May 14, 2026

আজ প্রিমিয়ার লিগে মহারণ, মুখোমুখি ম‍্যানইউ বনাম ম‍্যানসিটি

Date:

Share post:

আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মহারণ। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই বছরের প্রথম ম‍্যাঞ্চেস্টার ডার্বি। মুখোমুখি ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম‍্যাঞ্চেস্টার সিটি। একদিকে পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটি রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে হ্যালান্ড-ফোডেনের দল। অন্যদিকে লিগের চার নম্বরে রয়েছে রেড ডেভিলসরা। তাই আজ লড়াই যে সমানে সমানে হবে তা বলার অপেক্ষা রাখে না।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে টেন হ্যাগের ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষ আটটি ম্যাচেই তারা জয়ী। ডার্বির আগে সিটি কোচ পেপ, ম‍‍্যানইউ এবং তাদের কোচ টেন হ্যাগের ভূয়সী প্রশংসা করেন। পেপ বলেন, “ম‍্যানইউ অনেক উন্নতি করেছে তা সবাই দেখছি। আমি তাদের খেলা দেখেছি, তারা খুব ভাল ফুটবল খেলছে। আমার সব সময়েই মনে হয়েছিল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড বেশ শক্তিশালী দল। কোচের শুধু সময়, ধৈর্য্য এবং সমর্থনের প্রয়োজন ছিল। ইউনাইটেড এখন সেই খেলা খেলছে যা তাদের ইতিহাসকে সম্মান করে।”

এর পাশাপাশি পেপ আরও বলেন, “আমি কয়েক মাস আগেই বলেছিলাম যে ম‍্যানইউ আবার সমহীমায় ফিরে এসেছে। তখন অনেকে বলেছিলেন যে না তারা ফেরেনি। কিন্তু তারা কিন্তু ফিরেছেন। আমি জানতাম, আমার মনে হয়েছিল তারা ফিরবে।”

এদিকে নিজের দল নিয়ে পেপ বলেন, “আমাদের মাঠে নিজেদেরকে প্রমান করতে হবে। মাঠেই একমাত্র নিজেদের সত্যতা প্রমাণ করা যায়।”

চেনা ছন্দে ফিরছে ম‍্যানইউ। ডার্বি নিয়ে ম‍্যানইউ কোচ বলেন,”পেপ কি ভাবছেন তা নিয়ে আমি চিন্তিত নই। আমরা প্রস্তুত। আমাদের একত্র হয়ে খেলতে হবে। আপনি যদি ট্রফি জিততে চান, আপনাকে অবশ্যই সেরাদের সঙ্গে লড়াই করতে হবে এবং সিটি এই লিগের সেরার সেরা, তাই আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে রয়েছি।”

আরও পড়ুন:শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ফিফার শাস্তির মুখে আর্জেন্তিনা

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...