Thursday, May 14, 2026

বিসিসিআই সভাপতির ওপর স্বার্থের সংঘাতের অভিযোগ, খারিজ করল বোর্ডের এথিক্স কমিটি

Date:

Share post:

বিসিসিআই সভাপতি রজার বিনির ওপর স্বার্থের সংঘাতের অভিযোগ করেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রাক্তন আধিকারিক সঞ্জীব গুপ্তা। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় বোর্ডের এথিক্স কমিটি। বিসিসিআইয়ের এথিক্স অফিসার বিনীত শরণ জানিয়েছেন, সঞ্জীবের অভিযোগের কোনও ভিত্তি নেই।

রজার বিনির ওপর সঞ্জীব গুপ্তা অভিযোগ আনেন, বিনি বোর্ড সভাপতি, অন্য দিকে তাঁর পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার সম্প্রচারকারী চ্যানেলে কাজ করেন। এতে স্বার্থের সংঘাত হচ্ছে। বোর্ড সভাপতি হিসাবে বাড়িতে সুবিধা করে দিচ্ছেন রজার বিনি। এর পাল্টা দেয় বিসিসিআইয়ের এথিক্স অফিসার বিনীত শরণ। তিনি বলেন, রজার বিনি পদের সঙ্গে মায়ান্তির কোনও সম্পর্ক নেই। কারণ, মায়ান্তি সম্প্রচারকারী চ্যানেলে চাকরি করেন না। তিনি সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ। বিশেষ কিছু সিরিজ বা প্রতিযোগিতায় সঞ্চালিকা হিসাবে তাঁর সঙ্গে চুক্তি করা হয়। আর সেটা রজার বিনি সভাপতি হওয়ার অনেক আগে থেকে। তা হলে কী ভাবে সেখানে স্বার্থের সংঘাত হল।”

এরপাশাপাশি বিনীত আরও বলেন,” সঞ্জীবের অভিযোগের কোনও ভিত্তি নেই। ভবিষ্যতে এই ধরনের ভুয়ো অভিযোগ করলে সঞ্জীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”

সঞ্জীবকে আরও একটি কারণে সতর্ক করেছেন বিসিসিআইয়ের এথিক্স অফিসার। আর সেটি হল, বোর্ডের কাছে কারও বিরুদ্ধে অভিযোগ করার পরে সেই অভিযোগ সংক্রান্ত সব তথ্য অনেক সাংবাদিককে দিয়ে দেন সঞ্জীব। আর এটি নিয়মবিরুদ্ধ। ভবিষ্যতে তাঁকে এটি করতে নিষেধ করেছেন বিনীত।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...