Saturday, March 14, 2026

­ডার্বিতে জয় ম‍্যানইউর, সিটি-কে হারাল ২-১ গোলে ­

Date:

Share post:

প্রিমিয়ার লিগে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারালেন মার্কাস র‍্যাশফোর্ডরা। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যানইউ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ৬০ মিনিটে জাক গ্রিলিশের করা গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। কিন্তু ৭৮ থেকে ৮২ মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় ম্যানইউ। শুরু থেকেই ম্যাচের লাগাম ছিল ম্যান সিটির দখলে।

যদিও প্রথম সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ১২ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে ফাঁকাও বল পেয়েও গোল করতে পারেননি ব্রুনো ফার্নান্ডেজ। ৩৮ মিনিটে ফের সহজ সুযোগ হাতছাড়া করেন র‍্যাশফোর্ড। বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যান ইউকে চেপে ধরেছিল ম্যান সিটি। ৬০ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা গ্রিলিশ। কাসেমিরোকে বোকা বানিয়ে তাঁকে বল বাড়িয়েছিলেন কেভিন ডি’ব্রুইন। গোল করতে ভুল করেননি গ্রিলিশ। তবে ৭৮ মিনিটে সেই গোল শোধ করে দেন ব্রুনো। তবে সেই সময় র‍্যাশফোর্ড অফসাইডে ছিলেন বলে পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। কিন্তু র‍্যাশফোর্ড যেহেতু বল ধরেননি, তাই অফসাইড বাতিল করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ৮২ মিনিটে সেই র‍্যাশফোর্ডের গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে ম্যান ইউ। ম্যাচের পর অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন পেপ গুয়ার্দিওলা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...