Tuesday, May 12, 2026

বাড়ি তৈরির টার্গেট পূরণে রাজমিস্ত্রীদের সরকারি প্রশিক্ষণ শিবির রাজ্যে

Date:

Share post:

রাতের ঘুম উড়েছে পঞ্চায়েত দফতরের (Panchayet Department) কর্তাদের। হাতে সময় বড্ড কম মাত্র ৭৫ দিন, এর মধ্যেই প্রায় সাড়ে ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। কিন্তু এত বাড়ি বানাবে কে? সমাধান খুঁজে বের করলে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার রাজমিস্ত্রীদের (Mason) জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের (Special Training) আয়োজন করতে চলেছে সরকার।

এত বাড়ি তৈরি করতে যে সংখ্যায় লোক দরকার তার একটা প্রাথমিক তালিকা তৈরি করেছে পঞ্চায়েত দফতর। কীভাবে কাজ শেষ করা হবে তা নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের যে রুরাল ম‌্যাশন ট্রেনিং প্রকল্প রয়েছে, তার আওতাতেই রাজ্যের সমস্ত জেলাতেই রাজমিস্ত্রি তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হবে। নবান্ন সূত্রে খবর, ২০১৭ সাল নাগাদই রুরাল ম‌্যাশন ট্রেনিং প্রকল্পে রাজ‌্যকে ৪০ হাজার রাজমিস্ত্রি তৈরি করতে বলে কেন্দ্র। কিন্তু আবাস যোজনায় টাকা না আসায়, প্রকল্পে তেমন গতি ছিল না। রাজ্যে আবাস যোজনা প্রকল্প ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি দ্রুত তৈরি করতে হবে। তাই এবার রাজমিস্ত্রিদের ট্রেনিং দেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই বলেই মত ওয়াকিবহুল মহলের একাংশের। সূত্রের খবর ২০- ৩০ জনকে নিয়ে এক একটা করে টিম তৈরি করে ট্রেনিং দেওয়া হবে।৪৫ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট মিলবে। তাছাড়া যাঁরা ইতিমধ্যেই রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের জন‌্য রয়েছে ৯ দিনের প্রশিক্ষণ।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...