Saturday, May 16, 2026

অশোধিত জ্বালানির দাম সর্বোচ্চ, জানেন পেট্রল কত?

Date:

Share post:

অশোধিত জ্বালানির দাম চড়ছেই। যদিও তাতে দর যে একধাক্কায় অনেকটা বেড়েছে এমন কোনও বিষয় নেই। কারণ, দর বাড়লেও মাঝে অনেকটা দাম কমে যাওয়ায় ফের দর বৃদ্ধির পরেও এখনও স্বস্তি পেতে পারে তেল সংস্থাগুলি। গত এক সপ্তাহের দামের গ্রাফের দিকে তাকালে দেখা যাবে, বিগত টানা ৭ দিন ধরে অশোধিত জ্বালানির দর ক্রমশই ঊর্ধ্বমুখী। গত ৯ জানুয়ারি যে অশোধিত তেলের দাম ছিল ৭৯ ডলার প্রতি ব্যারেল, সেই দাম ১৫ জানুয়ারি বেড়ে হয়েছে ৮৫ ডলারে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় এই দর পৌঁছেছিল ১২৬ ডলার প্রতি ব্যারেলে। অর্থাৎ কাঁচা জ্বালানির দর বিগত কয়েক মাসে কমেছে প্রায় ৪০ ডলার। তবে তাতে কোনও প্রভাব পড়েনি দেশী. বাজারের জ্বালানির দামে। এবার দেখে নেওয়া যাক দেশের কোন শহরে পেট্রল-ডিজেলের দর কত রয়েছে?
দেশের রাজধানী শহর নয়াদিল্লিতেও জ্বালানির দাম রয়েছে চড়া। তবে তা অন্য শহরের তুলনায় রয়েছে অনেকটা কম। নয়া দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ৯৬ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ডিজেলের দর রয়েছে ৮৯ টাকা ৬২ পয়সা।
দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬ টাকা ৩১ পয়সা। আবার এই শহরে প্রতি লিটার ডিজেলের দর রয়েছে ৯৪ টাকা ২৭ পয়সা। মেট্রো শহরের বিচারে মুম্বইতেই জ্বালানির দর সবচেয়ে বেশি।
দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর শহর চেন্নাইতেও জ্বালানির দাম রয়েছে আকাশ ছোঁয়া। এই শহরে প্রতি লিটার পেট্রলের দর রয়েছে ০১ টাকা ৯৪ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম চেন্নাইতে রয়েছে ৯৪ টাকা ২৪ পয়সা। কলকাতার তুলনায় চেন্নাইতে পেট্রলের দাম লিটারে প্রায় ৪ টাকা কম। অন্যদিকে চেন্নাইতে ডিজেলের দাম রয়েছে ২ টাকা বেশি।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...