Thursday, June 25, 2026

দিল্লির সরকারি দফতরের বহুতলে ভয়ঙ্কর অ*গ্নিকাণ্ড, নষ্ট গুরুত্বপূর্ণ নথি

Date:

Share post:

আজ, সোমবার সকালে দিল্লির এক বহুতলে ভয়াবহ অ*গ্নিকাণ্ড। এদিন শাকরপুর এলাকার স্বাস্থ্য দফতরের বহুতলটিতে আচমকাই আগুন লেগে যায়। জানা গিয়েছে, বহুতলের পাঁচতলায় মূলত আগুন লাগে, এরপর তা অন্যত্র ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিল্ডিংয়ের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। গুরুত্বপূর্ণ প্রাণহানির খবর না থাকলেও সরকারি বিল্ডিং হওয়ায় বেশ কিছু নথি যে নষ্ট হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে বহুতলের ছাদে রাখা একটি জেনারেটর থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত।

প্রসঙ্গত, গতকাল, রবিবারও দিল্লির মুণ্ডেকা এলাকার একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলটিতেই ২০২২ সালে আগুন লেগে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এরপর সরকারি দফতরে আগুন লাগার ঘটনা ঘটল।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...