Friday, February 27, 2026

গণতন্ত্রে বুলডোজার চালালে ক্লোজার করা হবে: জাকির-সাকেতের হেনস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার প্রতিহিংসামূল আচরণ করছে। এই অভিযোগ আগেও বহুবার করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সাগরদিঘিতে প্রশাসনিক সভা থেকে তৃণমূল বিধায়ক জাকির হোসনকে (Zakir Hossein) আয়কর হেনস্থা এবং তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Ghokhle) গ্রেফতারি নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, জাকির হোসেন শুধুমাত্র তৃণমূল করেন বলে বাড়িতে আয়কর হানা! সাকেত গোখেলের গ্রেফতারি নিয়েও এদিন সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। গণতন্ত্রের উপর বুলডোজার চালালে, কেন্দ্রের শাসকদলকে ক্লোজার করা হবে বলেও তোপ দাগেন মমতা।

১২ জানুয়ারি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Jakir Hossain) বাড়িতে হানা দেয় আয়কর দফতর। ঘণ্টার পর ঘণ্টা তাঁর বাড়ি, অফিস, বিড়ি কারখানায় তল্লাশি চালানো হয়। তাঁর বাড়ি থেকে পাওয়া টাকা আয় বহির্ভূত নয় বলেই দাবি তৃণমূল বিধায়কের। এদিন কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সরব হন মমতা। বলেন, “জাকির একটা বিড়ি শিল্পপতি। তার যে ২০ হাজার বিড়ি শ্রমিক আছে জানোনা? কটা বিড়ি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট আছে? কটা গ্রামে ব্যাংক অ্যাকাউন্ট আছে? জাকির তৃণমূল করে বলে এই অবস্থা। বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে। জাকিরকে প্রাণে মারার চেষ্টা করেছিল। জাকিরকে নিয়ে ষড়যন্ত্র। দোষ করলে জাকিরকে শাস্তি দাও।” নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সুর চড়ান মমতা। বলেন, “আমার দুর্ভাগ্য কোনও একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে।”

সাকেত গোখেলের গ্রেফতারি নিয়েও এদিন তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বঙ্গভবন থেকে গ্রেফতার করেছে। তার আগে রাজস্থানের এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। বিনা অনুমতিতে গেলে আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। না জিজ্ঞেস করে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে চাইতে পারো। কিন্তু অনুমতি না দেওয়ার পর বেআইনিভাবে গুজরাট পুলিশ বঙ্গভবনে ঢুকেছে। সব সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে।” মমতা বলেন, বঙ্গভবনে রাজ্যপাল, বিচারপতিরা গিয়ে থাকেন। সেখানে তাঁরা কার সঙ্গে কথা বলেন, সেসব সিসিটিভি-র ফুটেজ নিয়ে গিয়েছে। এটা গণতন্ত্রের উপর আঘাত। এইভাবে বিনা অনুমতিতে ঢুকলে আইনত ব্যবস্থা নেওয়া নির্দেশ মুখ্যসচিবকে দেন মমতা। তাঁর কথায়, ”গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের বলি বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়। তাদের ক্লোজার হবে।” এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, “দিল্লির লাড্ডুরা রয়্যাল বেঙ্গল টাইগারদের কী আটকানো যায়? মাঝে মধ্যে খাঁচায় ধরে রেখে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যদি বিপ্লব করে সেসব কুৎসা, অপপ্রচার, দাঙ্গার চক্রান্তকে নস্যাৎ করে দেবে।”

spot_img

Related articles

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...