Saturday, May 16, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! কাঁকিনাড়ায় বিডিও অফিসে বিক্ষোভ সিপিএমের  

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Prime Minister Awas Yojna) দুর্নীতির অভিযোগ। সোমবার কাঁকিনাড়ায় (Kankinara) বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বাম কর্মী সমর্থকরা (CPIM)। তবে এদিন পুলিশ বিডিও অফিসে (BDO Office) কর্মী সমর্থকদের গেটের সামনে বাধা দিলে শুরু হয়ে যায় বচসা ও ধস্তাধস্তি। পরে বিডিও অফিসের গেট জোর করে খুলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

এদিন ব্যারাকপুর (Barrackpore) ১ নম্বর ব্লকে সিপিএমের পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের (Gargi Chatterjee) নেতৃত্বে ‘গ্রাম জাগাও, চোর তাড়াও’ কর্মসূচীর ডাক দিয়েছিল। আর সেকারণেই এদিন ব্যারাকপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সিপিএমের কর্মী-সমর্থকরা। আর ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলেই পুলিশ তাঁদের আটকে দেয় এবং বিডিও অফিসের গেট আটকে দেয়। ঘটনায় জখম হন সিপিএম নেত্রী।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে প্রথমে পুলিশ বাধা দিলেও পরে জোর করে গেট খুলে বিডিও অফিসে ঢুকে যান সিপিএম কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে (Police)। সিপিএমের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। শাসক দল ইচ্ছে করে যোগ্য মানুষদের প্রকল্প থেকে বঞ্চিত করছে। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকরা। তবে বেশকিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সিপিএম-এর অস্তিত্ব এখন বড় সংকটের মুখে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এসব কাজ করছে সিপিএম।

 

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...