Thursday, May 14, 2026

দুর্ঘটনার পর মুখ খুললেন পন্থ, পাশে থাকার জন‍্য বোর্ড এবং চিকিৎসকদের ধন‍্যবাদ জানিয়েছেন তিনি

Date:

Share post:

৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পরেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তারপর থেকে চিকিৎসাধীন ভারতের উইকেটরক্ষক। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এবার ঘটনার ১৮ দিনের মাথায় মুখ খুললেন পন্থ। ধন্যবাদ জানিয়েছেন বোর্ড এবং তাঁর চিকিৎসকদের।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পন্থ লেখেন,” দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামিদিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। দারুণ ভাবে আমার পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ। সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিয়োকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছি।”

এরপাশাপাশি পন্থ ধন‍্যবাদ জানিয়েছেন সেই দুর্ঘটনার রাতে জারা পন্থকে সাহায্য করেছিলেন।

 


Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...