Wednesday, June 24, 2026

মোদির রোড শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক

Date:

Share post:

মোদি সরকার নয় বছর পূর্ণ করতে চলেছে। সেই কারণে এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে একটি রোড শো করবেন। সোমবার থেকে শুরু হয়েছে দলের দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। এই বৈঠক থেকেই চব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ BJP শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বরা। প্রায় সাড়ে তিনশোর মতো পদাধিকারী ২ দিনের বৈঠকে যোগ দিতে চলেছেন। গুজরাটের বিধানসভা নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে এই প্রথম উচ্চ পর্যায়ের কোনও বৈঠকে বসতে চলেছে কেন্দ্রের শাসক দল।

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বৈঠকে যে আসগুলিতে দল শক্তিশালী নয়, সেই আসনগুলির দিকে বেশি নজর দেওয়া হবে। এ ব্যাপারে গ্রহণ করা হতে পারে বিশেষ পরিকল্পনাও। এছাড়া, লোকসভা ভোটের আগে চলতি বছরে বেশ কয়েরকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ করা হবে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, কর্নাটক, মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায়। ভোটগ্রহণ করা হতে পারে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলেও। জাতীয় কর্মসমিতির বৈঠকে সে ব্যাপারেও রূপরেখা তৈরি হতে পারে বলে খবর।

আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ। জাতীয় কর্মসমিতির বৈঠকে নাড্ডার মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে বলে দলীয় সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। এদিকে, জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে কংগ্রেস ও আপ-কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুলে ধরেছেন গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল।

আরও পড়ুন- মিড ডে মিল কেন্দ্র পরিদর্শনে রাজ্যের প্রতিনিধি দল! বরখাস্ত মালদহের প্রধান শিক্ষক

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...