Thursday, May 14, 2026

গান্ধীজির শহিদ দিবসে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের কর্মসূচি মোদি সরকারের

Date:

Share post:

আগামী ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শহিদ দিবস। তাই গান্ধীজির পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রতিটি শহিদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি বেলা ১১টায় সাইরেন বাজিয়ে দেশজুড়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর ফায়ারিং-এর মাধ্যমে।



কেন্দ্রের এমন ঘোষণার পর নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীরা আগামী ৩০ জানুয়ারি এলাকাবাসীদের নিয়ে এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...