Sunday, May 17, 2026

রানিগঞ্জের পরিস্থিতিও বিপদসংকুল: যোশীমঠের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যোশীমঠের সঙ্গে রানিগঞ্জের (Raniganj) কয়লাখনি অঞ্চলের তুলনা টেনে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনদিনের মেঘালয় সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, “ওখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। আগে থেকে তথ্য থাকলেও কেন ব্যবস্থা নেয়নি?” এরপরেই রাজ্যের খনি শিল্পাঞ্চল রানিগঞ্জের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রানিগঞ্জও বিপদসঙ্কুল।

এদিন যোশীমঠের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মনে করি না এর জন্য মানুষ দায়ী। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ করতে হবে এখনই।“ এরপরেই রানিগঞ্জের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের বলে রাখছি, রানিগঞ্জের কলিয়ারি এলাকার পরিস্থিতিও একই রকম বিপদসংকুল। যখন তখন ধস নামছে। ১০ বছর ধরে আমরা লড়াই করছি কেন্দ্রের সঙ্গে। যে টাকা দেওয়ার কথা সেই টাকা কোল ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে না। এখনই ২০ হাজার মানুষকে বাড়ি না করে দিলে তাঁরা বিপদে পড়বেন।“

মুখ্যমন্ত্রী জানান, তাঁদের যতটুকু দেওয়ার করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ইসিএলকে রাজ্য জমি, জায়গা দিয়ে রেখেছে। তারপরেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ধস নামলে ৩০ হাজার মানুষ বিপদে পড়বেন। যোশীমঠের বিপজ্জনক ছবির মধ্যেই রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...