Saturday, May 9, 2026

পরিবেশ বাঁচাতে চেয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ!জার্মানিতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

Date:

Share post:

জার্মানির কয়লা খনি অঞ্চল থেকে সুইডিশ জলবায়ু রক্ষা কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করল জার্মান পুলিশ। এক সপ্তাহের বেশি সময় ধরে কয়লা খনি অঞ্চলে বহু পরিবেশ রক্ষাকর্মী জড়ো হচ্ছিলেন অঞ্চলের পরিত্যক্ত বাড়ি ভাঙার বিরুদ্ধে। বুধবার সেখানে গ্রেটা থুনবার্গ যোগ দিলে জার্মান পুলিশ তাঁকে সেখান থেকে গ্রেফতার করে। ২০ বছরের সুইডিশ তরুণী ছাড়াও আরও বহু পরিবেশ কর্মীকে আটক করা হয়। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।



অভিযোগ, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত গার্জউইলার অঞ্চলে খনি সম্প্রসারণ করার সময় একটি গ্রামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।ভাঙা হচ্ছে গ্রামের সমস্ত বাড়ি। আর তার বিরুদ্ধেই পথে নেমেছেন পরিবেশকর্মীরা। পুলিশ প্রথমে তাঁদের এলাকা ছাড়ার আরজি জানায়। কিন্তু তাঁরা সরেননি। এরপরই তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে আটকও করা হয়।

গ্রেটার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে প্রশাসন। জানা গিয়েছে, মঙ্গলবার সেখানে উপস্থিত হাজার ছয়েক আন্দোলনকারীর সামনে সরকারকে ‘বিশ্বাসঘাতক’ বলে গর্জে ওঠেন গ্রেটা। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে বাকিদের সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকেও। দেখা যায়, তিনজন পুলিশকর্মী গ্রেটাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে একজন গ্রেটার হাত ধরেছিলেন।

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে চেনে গোটা বিশ্ব। কিন্তু এখন তিনি আর কিশোরী নন, রীতিমতো তরুণী। সোজাসাপটা ভাষায় তাবড় রাষ্ট্রনেতার বিরুদ্ধে পরিবেশ দূষণ নিয়ে গর্জে উঠতে দেখা যায় তাঁকে।

 

Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...