Wednesday, May 13, 2026

১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট!

Date:

Share post:

গুগল, টুইটার, অ্যামাজন, ফেসবুকের পথ অনুসরণ করে এবার কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক সংস্থা মাইক্রোসফট। ধনকুবের বিল গেটস প্রতিষ্ঠিত সংস্থাটি এখনও এ বিষয়ে মুখ না খুললেও সংবাদ সংস্থার তরফে বিষয়টি প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, আজ, বুধবার থেকেই সংস্থায় কর্মী ছাঁটাই শুরু করা হবে।


সংবাদ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার অন্তত ৫ শতাংশের কাজ যেতে চলেছে। ওই সূত্র মারফতই জানা গিয়েছে, এ যাত্রায় মূলত কোপ পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের উপরেই।



এর আগে ২০২২ সালেও ১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সংস্থার ২ লক্ষ কর্মীদের মধ্যে সে যাত্রায় কাজ খুইয়েছিলেন ১ শতাংশ কর্মী। কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে এত কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা আগে নেয়নি মাইক্রোসফট। অর্থনৈতিক মহলের একাংশের অনুমান, বিশ্বের রাজনৈতিক ডামাডোল এবং ইউরোপ-আমেরিকায় মুদ্রাস্ফীতির কারণে ২০২৩ সালে সংস্থাগুলি আবার বড় সংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে।

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...