Thursday, May 14, 2026

হাসিমারার গুরুদুয়ারে প্রার্থনা মমতা-অভিষেকের, চেয়ে নিলেন প্রসাদ

Date:

Share post:

তাঁর কাছে সব ধর্মই সমান শ্রদ্ধার। একথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজো থেকে ঈদের নমাজ, বড়দিনে মধ্যরাতে গির্জায় প্রার্থনা বা গুরুদ্বারে প্রসাদ খাওয়া- সব জায়গাতেই যান তিনি। একইভাবে সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার বাইরে এর ব্যাতিক্রম হয় না। বুধবার, মেঘালয়ের জনসভা সেরে বিকেলে হাসিমারা (Hasimara) ফিরে হেলিপ্যাড থেকে সোজা মমতা ও অভিষেক যান হাসিমারা গুরুদুয়ারাতে। সেখানে প্রার্থনা করেন দুজনে। তারপর নিজেই সেখানকার প্রসাদ হালুয়া চেয়ে গ্রহণ করেন মমতা। তারপরই মালঙ্গী লজে যান। সেখানেই রাতে থাকবেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের চা বলয় নামে বিখ্যাত কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের মাঠে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই তিনজেলার প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তাকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। এ ছাড়াও এই তিন জেলায় বেশ কিছু প্রকল্পের শিল্যানাশ ও উদ্ভোধন করবেন। তারমধ্যে আলিপুরদুয়ারে প্রস্তাবিত আদালত ভবনের শিল্যানাশ, জয়গায় স্টেডিয়ামের উদ্ভোধন অন্যতম। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় পনেরো হাজার মানুষকে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও তোর্সা, মুজনাই ও ঢেকলাপাড়া চা বাগানের ১১২৭ টি শ্রমিক পরিবারের হাতে, তার স্বপ্নের প্রকল্প চা সুন্দরী আবাস যোজনার চাবি তুলে দেবার কথাও আছে মুখ্যমন্ত্রীর।

এদিন, সকালে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আকাশ পথে মেঘালয় পৌঁছে সেখানে একটি জনসভা সেরে ফের বিকেলে হাসিমারা ফেরেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে সোজা চলে যান হাসিমারা গুরুদুয়ারাতে। সেখানে অভিষেককে সঙ্গে নিয়ে প্রার্থনা সারেন তিনি। তারপর নিজেই সেখানকার প্রসাদ হালুয়া চেয়ে গ্রহণ করেন। কথা বলেন গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদের এত আন্তরিক ব্যবহারে আপ্লুত গুরুদ্বার কর্তৃপক্ষ।

আরও পড়ুন- চুরি ও সমকামিতার অপরাধে ৯ জনকে প্রকাশ্যে চাবুক মেরে হাত কাটল তালিবান

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...