Sunday, May 31, 2026

চুরি ও সমকামিতার অপরাধে ৯ জনকে প্রকাশ্যে চাবুক মেরে হাত কাটল তালিবান

Date:

Share post:

অতীতের তালিবানি(Taliban) রীতি ফের লাগু হচ্ছে আফগানিস্তানে(Afganistan)। চুরি ও সমকামিতার মতো অপরাধে কান্দাহারে ৯ জনকে চাবুকপেটা করে হাত কাটল তালিবান। কান্দাহারের(Kandahar) এক স্টেডিয়ামে চলল নৃশংস এই শাস্তি। যা দেখল শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে তালিবান সরকার নয়জনকে প্রকাশ্যে নয়জনকে শাস্তি দেওয়া হয়। জনসমক্ষে ৩৫ থেকে ৩৯ বার চাবুক পেটা করার পর তাদের হাত কেটে নেওয়া হয়। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের তরফে টুইট করে বলা হয়েছে, “আফগানিস্তানের সুপ্রিম কোর্টের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে চুরি ও সমকামিতার অপরাধে নয়জনকে কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে শাস্তি দেওয়া হয়েছে।” পূর্ববর্তী আফগানিস্তান সরকারের মন্ত্রীর প্রাক্তন পরামর্শদাতা শবনম নাসিমি টুইট করে জানান, “চুরির অভিযোগে কান্দাহারের ফুটবল স্টেডিয়ামে চার ব্যক্তির হাত কেটে নেওয়া হয়েছে। বিনা বিচার প্রক্রিয়াতেই আফগানিস্তানের মানুষদের প্রকাশ্যে মারধর, এমনকী হাত কেটে নেওয়া হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন।”

তবে আফগানিস্তানে তালিবানের শাসনে এমন নৃশংস শাস্তি এই প্রথমবার নয়। সম্প্রতিই রাষ্ট্রসঙ্ঘের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছিল, “২০২২ সালের ১৮ নভেম্বর থেকে আফগানিস্তানের সরকার তাখার, লোগার, লাংমান, পারওয়ান ও কাবুল মিলিয়ে ১০০-র বেশি পুরুষ ও মহিলাকে প্রকাশ্যে চাবুকাঘাত করা হয়েছে। চুরি, অবৈধ সম্পর্ক বা সামাজিক নিয়ম অমান্য করার অপরাধে ২০ থেকে ১০০ বার চাবুকের আঘাত করা হয়েছে। স্টেডিয়ামে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ দেখতে পান।”

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...