Sunday, June 21, 2026

ভাষার প্রতি টান, রাশিয়ান-ভিয়েতনামি জানা মমতা চান মেঘালয়ের ভাষা শিখতে

Date:

Share post:

ভাষা শেখার ক্ষেত্রে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-হিন্দি-ইংরাজি ছাড়াও বহু দেশি-বিদেশি বহু ভাষা জানেন তিনি। কথা বলতে পারেন অনর্গল। সেই তালিকায়, পাঞ্জাবি, মরাঠি, উর্দুর পাশাপাশি আছে রাশিয়ান, ভিয়েতনামির মতো ভাষাও। তবে, আপশোস খাসি, গারো বা পাঁর- যে তিনভাষা মেঘালয়ে (Meghalaya) প্রচলিত- সেগুলি তিনি জানেন না। তবে, বুধবার মেঘালয়ের উত্তর গারোর মেদিপাথর জনসভায় মমতা বলেন, ‘‘পরের বার যখন আপনাদের এলাকায় আসব, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তবে, তৃণমূল (TMC) নেতা মুকুল সাংমার (Mukul Sangma) থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্থানীয় ভাষা বেশ কিছুটা শিখে নিয়েছেন বলে জানান মমতা।

দেশের যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার স্থানীয় ভাষায় অন্তত কয়েক লাইন বলতে শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। স্থানীয় ভাষা শেখার আগ্রহও প্রকাশ করেছেন বারবার। নিজেই জানিয়ে ছিলেন, ‘‘আমি গুজরাতি ভাষা জানি। ভিয়েতনামি ভাষা জানি। যখন ভিয়েতনামে গিয়েছিলাম, শিখেছিলাম। রাশিয়ান জানি। সেখানে তিন বার গিয়েছিলাম, তখন শিখেছি। আমি নাগামিজ জানি, মণিপুরী জানি, আসামিজ জানি, ওড়িয়া জানি, পাঞ্জাবি জানি, মরাঠি জানি, উর্দু জানি, গোর্খা জানি, নেপালি জানি। তবে এটা নিয়ে গর্ব করি না।’’ তৃণমূল সুপ্রিমো যে রাজ্যে যান সেখানকার ভাষাতেই কথা বলতে পছন্দ করেন। তবে, এদিন মেঘালয়ে স্থানীয় ভাষায় কথা বলতে পারেননি। তা নিয়ে আক্ষেপও করেন মমতা। বলেন, ‘‘মেঘালয়কে কুর্নিশ জানাতে চাই। পরের বার যখন আসব আপনাদের এলাকায়, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’ তাঁর কথায়, ‘‘আমি খুব খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলে।’’ পাশাপাশিই মমতা জানান, মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার কাছ থেকে তাঁদের ভাষা অনেকটাই শিখেছেন অভিষেক। ওই ভাষায় তিনি কথাও বলেছেন। এবার নিজে মেঘালয়ের স্থানীয় ভাষা শিখবেন মমতা।

 

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...