Thursday, June 11, 2026

নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃ*ত্যু সেনা জওয়ানের, আহত ৪

Date:

Share post:

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত জওয়ানের নাম মনীশ মেহতা। তাঁকে বাঁচানোর জন্য বাকি জওয়ানেরা ছুটে যান। তাঁদের মধ্যে চারজন আহত হয়েছেন। দ্রুত তাঁদের ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।


আরও পড়ুন:মহিলা কুস্তিগীরদের যৌ*ন নিগ্রহের অভিযোগ! বিজেপি সাংসদের বিরুদ্ধে রিপোর্ট তলব কেন্দ্রের



জানা গিয়েছে, অসম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামেন জওয়ানেরা। সেখানেই এই ঘটনা ঘটে। রেলের প্রাথমিক অনুমান, ট্রেনের রেকে জল না থাকায় স্টেশনে জলের পাইপলাইন থেকে স্নানের জন্য রেকে জল ভরার চেষ্টা করছিলেন জওয়ানেরা। আর সে কারণেই প্লাটফর্মে থাকা পাইপ লাইন ধরে ওপরে উঠেছিলেন তাঁরা। ওপরে ছিল ট্রেনের ওভারহেড তার। সেই তারে মাথা লেগেই মৃত্যু হয় ওই জওয়ানের।
তবে সেনার তরফে বা রেলের তরফে এখনও দুর্ঘটনার বিষয়ে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। ঘটনার পরই ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা। অন্যদিকে, ব্যাঙডুবি সেনা হাসপাতালে রাখা হয়েছে মৃত জওয়ান মনীশ মেহতার দেহ। বাকিরাও সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সেনা আধিকারিকেরা।

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...