Wednesday, March 18, 2026

সরকারি সভায় থাকতে নারাজ অভিষেক, মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে শুধু সৌজন্য বিনিময়

Date:

Share post:

প্রশাসনিক সভা সরকারি অনুষ্ঠান, তবে তিনি রাজ্য সরকারের প্রতিনিধি নন। যার জেরেই আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক সভায় মঞ্চে উপস্থিত থাকতে চাইলেন না তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে অনুরোধ করেন মঞ্চে আসার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে উপস্থিত হলেও উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে যেতে দেখা গেল অভিষেককে।

মেঘালয় থেকে ফিরে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে মানুষের হাতে তুলে দেওয়া হয় একাধিক সরকারি পরিষেবা। আপাদমস্তক সরকারি এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চাননি। সভামঞ্চে বক্তব্য রাখার আগে এই গোটা বিষয়টি খোলসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অভিষেককে বলেছিলাম, মঞ্চে এসে বসতে। কিন্তু ও এসে বসতে চাইছে না। বলছে, ‘আমি তো রাজনৈতিক লোক। আমি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এসে বসব না।’ ওর এই বিষয়টা আমি পছন্দ করি। সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরকারের অঙ্গ নয় এমন কেউ কেন থাকবে?” আমি ওকে বললাম, “তুই তো একজন সাংসদ! ও তাও বসতে রাজি হল না।”

এরপরই মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, “আমি শুধু অভিষেককে অনুরোধ করব, ও যেন মঞ্চে এসে উপস্থিত হয়ে যেন ধন্যবাদ জ্ঞাপন করে। ও এখানে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষকে ও সম্মান জানিয়ে যাক। ও যদি নাও বসতে চায়।” এরপর মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রশাসনিক সভামঞ্চে উঠতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশ্য মঞ্চে উঠে উপস্থিত জনতাকে প্রণাম করে ফের মঞ্চ থেকে নেমে আসেন অভিষেক।

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...