Friday, June 26, 2026

রাশিয়ার নতুন মানচিত্রে ক্রিমিয়াসহ ইউক্রেনের ৪ অংশ, চাঞ্চল্য বিশ্বজুড়ে

Date:

Share post:

রাশিয়ার নতুন মানচিত্রে ক্রিমিয়াসহ ইউক্রেনের ৪ অংশ।২০১৪ সালে দখল নেয়া ক্রিমিয়া রয়েছে। সেইসাথে রয়েছে, মাস চারেক আগে গণভোটের মাধ্যমে জুড়ে নেওয়া ইউক্রেনের চার অঞ্চল— ডনেৎস্ক ও লুহানস্কের পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসন। সবগুলো অঞ্চলকেই দেখানো হয়েছে ইউক্রেনের অংশ হিসেবে।
সম্প্রতি টুইটারে অখণ্ড ইউক্রেনের এমন মানচিত্র পোস্ট করেছে সুইডেনের রুশ দূতাবাস! ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামের পরিসংখ্যান দিতে গিয়েই ওই মানচিত্রটি পোস্ট করা হয়েছিল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেছিলেন পুতিন। তার আগে রুশ সীমান্ত লাগোয়া পূর্ব-ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। ওই দুই অঞ্চলের জনগোষ্ঠীর বড় অংশ রুশ।ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে রাখার জন্য পুতিন জাপোরিজিয়াকে রুশ মানচিত্রে জুড়তে চান বলে অভিযোগ। অন্য দিকে, বন্দর শহর ক্রিমিয়া ও খেরসনের জন্য রুশ প্রেসিডেন্টের আগ্রহের মূল কারণ কৃষ্ণসাগরের উপর বছরভর নিয়ন্ত্রণ কায়েম রাখা।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...