Thursday, May 14, 2026

কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল, কেন্দ্রকে দুষলেন মন্ত্রী শিউলি

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhanmantri Awas Yojna) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় দলের সদস্যরা (Central Team)। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুর গ্রামে আবাস যোজনার বাড়ি পরিদর্শনের সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Seuli Saha)।

গ্রামবাসীদের দাবি, শুধু তালিকায় থাকা উপভোক্তাদের বাড়িই নয়, এলাকার সমস্ত বাড়ি পরিদর্শন করতে হবে কেন্দ্রীয় দলকে। উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই পরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। যাঁরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই মতোই আবাস দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালে কেশপুরের ১৩ নম্বর অঞ্চলে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। আর সেখানেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।

বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদহের পর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুকুন্দপুর গ্রামে কেন্দ্রের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...