Saturday, May 16, 2026

কেন্দ্রের বৃত্তি বন্ধ, OBC-পড়ুয়াদের ‘মেধাশ্রী’ প্রকল্পে ভাতা দেবে রাজ্য : ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। বাংলায় অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তি বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কিন্তু রাজ্য সরকার সেই বৃত্তি দেব। এই খবর আগেই মিলেছিল। বৃহস্পতিবার, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা দেওয়ার অনুষ্ঠান থেকে সরকারি ভাবে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে বৃত্তি দেবে। সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন ‘মেধাশ্রী’(Medhashree)।

এদিনের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হন মমতা। একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকী OBC ছাত্রছাত্রীদের বৃত্তিও বন্ধ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “ওবিসি ছেলেমেয়েরা লেখাপড়া করবে, বড় হবে—আমরা সবাই তা চাই। ওরা যদি টাকা না দেয় তা হলে না দিক। আমরা চালিয়ে যাব। আমরা শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, বিবেকানন্দ স্কলারশিপের টাকা দিই, এ বার ওবিসি ছেলেমেয়েদেরও টাকা দেব। আর দিল্লি যদি টাকা না দেয়, তা হলে এখান থেকে ওরা কীভাবে টাকা নিয়ে যায়, তাও এবার দেখব।” শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে ওবিসি স্কলারশিপের টাকা দেওয়া হবে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...